শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

বিরোধী নেতাদের আচরণ নিয়ে বিতর্কিত মন্তব্য বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

রাজনৈতিক অঙ্গনে বিরোধী দলের কনিষ্ঠ নেতাদের আচরণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, তাদের আচরণ দেখে মাদকাসক্ত কি না এমন সন্দেহ তৈরি হয়।শনিবার (২৩ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ঢাকা -এ মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এই সভায় আলাল বলেন, মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য এবং বিএনপি সবসময় সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে চায়। তবে কিছু রাজনৈতিক দলের তরুণ নেতাদের আক্রমণাত্মক আচরণ সুস্থ রাজনীতির অংশ নয়।তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে সক্রিয় না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে অশ্লীল ভাষায় সমালোচনা করা হচ্ছে। এ ধরনের আচরণকে কেন্দ্র করে তাদের ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজ দেখে সন্দেহ তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি।আলাল বলেন, দেশে মাদক চোরাচালান ও বিস্তারের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে, যার কারণে মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে তিনি মাদককে নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। সভায় নাগরিক সমাজের প্রতিনিধি ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিরোধী নেতাদের আচরণ নিয়ে বিতর্কিত মন্তব্য বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল