বিএইউএসটি-তে ‘ক্লাচ কার্নিভাল ২.০’: ক্যাড প্রতিযোগিতা ও আইডিয়াভার্সে হাবিপ্রবির সাফল্য
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সোসাইটি কর্তৃক আয়োজিত জাতীয় মেকানিক্যাল উৎসব 'ক্লাচ কার্নিভাল ২.০'-এ দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।উৎসবে আয়োজিত জাতীয় ক্যাড (SOLIDWORKS) প্রতিযোগিতায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ২৪তম ব্যাচের শিক্ষার্থী শরিফ ইবনে মিজান আল মাহমুদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। একই বিভাগের ও একই ব্যাচের শিক্ষার্থী মোঃ মুতাসসিন বিল্লাহ শিহাব হয়েছেন ২য় রানার আপ। প্রতিযোগিতায় ১ম রানার আপ স্থান অর্জন করেন আয়োজক প্রতিষ্ঠান বিএইউএসটি-এর শিক্ষার্থী তাওহীদ আহমেদ।অন্যদিকে, উৎসবের 'আইডিয়াভার্স ২০২৬: এ ন্যাশনাল পোস্টার প্রেজেন্টেশন কনটেস্ট'-এ হাবিপ্রবি রিসার্চ সোসাইটির (এইচএসটিইউআরএস) পক্ষ থেকে তিনটি দল অংশগ্রহণ করে বিভিন্ন উদ্ভাবনী গবেষণা ও প্রকল্প উপস্থাপন করে। এতে অংশগ্রহণ করেন গণিত ২২ ব্যাচের জেরিন আক্তার জেবা, পদার্থবিজ্ঞান ২৫ ব্যাচের মোছাঃ জান্নাতুন নাঈমা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ২৫ ব্যাচের মোঃ সাব্বির হোসেন ও আকাশ এবং কৃষি ও শিল্প প্রকৌশল (এআইই) ২৩ ব্যাচের নিশাত তাসনিম ও আফসানা আক্তার এরিন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের এই যৌথ অংশগ্রহণ হাবিপ্রবি রিসার্চ সোসাইটির বহুমাত্রিক উদ্ভাবন চর্চাকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে।