ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস, জন্মদিনে বিশেষ আয়োজন
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ছেলের দশম জন্মদিন ঘিরে বিশেষ আয়োজন করেছেন। একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) কক্সবাজারে গেছেন তিনি।ছেলের সঙ্গে কক্সবাজার যাওয়ার মুহূর্তের একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছবিতে একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) জয়ের জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দেন অপু বিশ্বাস। জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার বাবা চিত্রনায়ক শাকিব খানও। কালো কটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
মা-বাবার শুভেচ্ছার পাশাপাশি জন্মদিন ঘিরে জয়কে নিয়ে অপু বিশ্বাসের কক্সবাজার সফরের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।