শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

চিকিৎসা শেষে ফের জেলে ইমরান, ‘ফিট’ বললেন চিকিৎসকরা

ধ্যম ডন জানিয়েছে, হাসপাতাল এলাকায় নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতাল ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, ইমরান খানের নিরাপত্তায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখাসহ একাধিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল।এর আগে কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে অভিযোগ করে আসছিল তার দল পিটিআই। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। উল্লেখ্য, তোশাখানা উপহারের তথ্য গোপনের অভিযোগে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। বর্তমানে তিনি আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ১৪ বছরের সাজা ভোগ করছেন।

চিকিৎসা শেষে ফের জেলে ইমরান, ‘ফিট’ বললেন চিকিৎসকরা