বরিশালে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ৮৩ সদস্যের আহ্বায়ক কমিটি
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ-এর বরিশাল জেলা শাখার ৮৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ আহ্বায়ক কমিটি সাংগঠনিক দায়িত্ব পালন করবে।মঙ্গলবার (৭ জুলাই) কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক আনোয়ার এইচ সাগর এবং সদস্য সচিব রফিকুল ইসলাম খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।নতুন কমিটিতে গৌরনদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান-কে আহ্বায়ক এবং বাংলাদেশ ছাত্রলীগের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার-কে সদস্য সচিব করা হয়েছে।এছাড়া আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ রিপন-কে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও সদস্য সচিব রাকিব মাহমুদ তালুকদার-এর নেতৃত্বে বরিশাল জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।