বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

আইসিএপিপির সভায় আমন্ত্রণ পেলেন জামায়াত আমির শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব পলিটিক্যাল পার্টিস (আইসিএপিপি)-এর সেক্রেটারি জেনারেল ওহ সং।সোমবার (৮ জুন) দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে আইসিএপিপির পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভায় অংশগ্রহণের জন্য ডা. শফিকুর রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। আগামী সভাটি মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এছাড়া আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়।এ সময় উপস্থিত ছিলেন আইসিএপিপির সেক্রেটারিয়েট অফিসার পার্ক বিয়ংচান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। সাক্ষাতে আইসিএপিপির সেক্রেটারি জেনারেল ওহ সং সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

আইসিএপিপির সভায় আমন্ত্রণ পেলেন জামায়াত আমির শফিকুর রহমান