শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

রাজশাহীতে শিক্ষক-ছাত্রীর নিখোঁজের অভিযোগ, বরিশালে মোবাইল লোকেশন

রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) এক ছাত্রী ও একই প্রতিষ্ঠানের এক শিক্ষকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। গত ৮ সেপ্টেম্বর বিকেল থেকে তাদের দুজনের সন্ধান মিলছে না। পরে তাদের মোবাইল ফোনের লোকেশন বরিশাল সদর এলাকায় পাশাপাশি পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।অভিযুক্ত শিক্ষক অসীম কুমার ঘোষ আইএইচটির ফার্মেসি বিভাগের শিক্ষক। নিখোঁজ ছাত্রী মেহেরুন নাহার মৌ একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর হোস্টেল ছাড়ার জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন করেন মৌ। কলেজ বন্ধ থাকায় বাড়িতে যাওয়ার কথা উল্লেখ করে তিনি হোস্টেল ত্যাগের অনুমতি চান। তবে পরিবারের দাবি, তিনি বাড়িতে যাননি।মৌয়ের বাবা মোসলেম উদ্দিন বলেন, ‘আমার মেয়ে বাড়িতে আসেনি। সে বাড়িতে এলে আমাকে জানিয়ে আসত।’এদিকে একই সময়ে শিক্ষক অসীম কুমার ঘোষও প্রতিষ্ঠান থেকে দুই দিনের ছুটি নেন। কী কারণে তিনি ছুটি নিয়েছেন, তা প্রশাসনকে জানাননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুই দিনের ছুটি শেষ হলেও তিনি এখনো প্রতিষ্ঠানে ফেরেননি বলে জানা গেছে।সংশ্লিষ্টদের দাবি, ৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শিক্ষক ও ছাত্রীর মোবাইল ফোনের লোকেশন বরিশাল সদর এলাকায় কাছাকাছি অবস্থান করছিল।মৌয়ের এক ঘনিষ্ঠজন দাবি করেন, অসীম কুমার ঘোষের সঙ্গে ওই ছাত্রীর দীর্ঘদিনের যোগাযোগ ছিল। তারা নিয়মিত ফোনে কথা বলতেন বলেও দাবি করেন তিনি। এছাড়া বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে যোগাযোগের তথ্য রয়েছে বলে ওই ব্যক্তি দাবি করেন।এদিকে শিক্ষক ও ছাত্রীর মোবাইল ফোনে একাধিকবার কল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ডা. ওয়াসি পারভেজ বলেন, বিষয়টি তিনি কিছুক্ষণ আগে জানতে পেরেছেন এবং ওই ছাত্রী যে হলে থাকেন, সেই হলের সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।অসীম কুমার ঘোষ দুই দিনের ছুটিতে রয়েছেন জানিয়ে তিনি বলেন, কেন ছুটি নিয়েছেন, সেটি কর্তৃপক্ষের জানার বিষয় নয়। প্রত্যেকের ব্যক্তিগত জীবন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।ঘটনার বিষয়ে শিক্ষক ও ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কী ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজশাহীতে শিক্ষক-ছাত্রীর নিখোঁজের অভিযোগ, বরিশালে মোবাইল লোকেশন