শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

হবিগঞ্জে গৃহবধূর মুখে অ্যাসিড নিক্ষেপ: বার্ন ইনস্টিটিউটে ভর্তি

হবিগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত ওই নারীকে বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার বহুলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার ভোরে অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও দাম্পত্য বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। ঘটনার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কবরস্থানের কাছে পৌঁছালে ওই নারীর মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়।প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অভিযুক্ত উজ্জ্বল মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

হবিগঞ্জে গৃহবধূর মুখে অ্যাসিড নিক্ষেপ: বার্ন ইনস্টিটিউটে ভর্তি