অরুণাচল নিয়ে ফের চীনের হুঁশিয়ারি, ভারতের নামকরণ প্রত্যাখ্যান
অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিনের বিরোধে আবারও অবস্থান স্পষ্ট করেছে চীন। অঞ্চলটিকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি না দেওয়ার কথা জানিয়ে ভারতের নতুন নামকরণ উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে বেইজিং।সোমবার (১০ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র কুও চিয়া খুন বলেন, চীন ভারতের পক্ষ থেকে প্রতিষ্ঠিত তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’কে স্বীকৃতি দেয় না।তিনি দাবি করেন, চীনের দাবি করা ছাং’আন অঞ্চল তাদের ভূখণ্ডের অংশ এবং সেখানকার বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে ভারতীয় নাম দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।সম্প্রতি ভারত অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নতুন নাম ঘোষণা করে। এ বিষয়ে প্রতিক্রিয়ায় চীনা মুখপাত্র বলেন, ভারতের এই উদ্যোগ অবৈধ ও অকার্যকর।কুও চিয়া খুন আরও বলেন, কোনো স্থানের নাম পরিবর্তন করলেই ভূখণ্ডের মালিকানা বা বাস্তবতা পরিবর্তন হয় না। চীনের দাবি করা অঞ্চলগুলোর প্রচলিত চীনা নামই বহাল থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ রয়েছে। দুই দেশই অঞ্চলটি নিয়ে নিজেদের অবস্থান দাবি করে আসছে।