বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অমৃত দেব নাথ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক তদারকি জোরদারের লক্ষ্যে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ।পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম, শিক্ষা উপকরণের ব্যবহার ও সার্বিক শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। বিদ্যালয়ের শিক্ষার মান ও কার্যক্রম নিয়ে শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।এ সময় ইউএনও অমৃত দেব নাথ ৫ম শ্রেণির একটি ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পাঠদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পড়াশোনা, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান।তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকবৃন্দকে শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।পরিদর্শনের সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের নিয়মিত পরিদর্শন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহ বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অমৃত দেব নাথ