বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

অনার্স ১ম বর্ষ ফরম পূরণ শুরু ১৩ মে | নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ মে থেকে অনলাইনে এই কার্যক্রম শুরু হবে।মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি অনিয়মিত, গ্রেড উন্নয়ন ও বিশেষ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১১ জুন পর্যন্ত।ফরম পূরণের পর সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এবং কলেজ কর্তৃপক্ষ ১৪ মে থেকে ১৫ জুনের মধ্যে তথ্য যাচাই (নিশ্চয়ন) সম্পন্ন করবে।পরীক্ষা ফি নির্ধারণ করা হয়েছে সোনালী সেবা’র মাধ্যমে পরিশোধযোগ্য। ১৭ জুন থেকে ১৮ জুন বিকেল ৪টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রতি পূর্ণ পত্রের ফি ৩০০ টাকা, ইনকোর্স ফি ৪৫০ টাকা এবং কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ৫ হাজার টাকা বিশেষ ফি নির্ধারণ করা হয়েছে।শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। ফরম পূরণের সময় বিষয় কোড সঠিকভাবে পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।গ্রেড প্রমোশন নীতিমালা অনুযায়ী, ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হতে হলে সকল পরীক্ষায় অংশগ্রহণ করে অন্তত ৫০ শতাংশ তাত্ত্বিক কোর্সে ন্যূনতম ‘D’ গ্রেড অর্জন করতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

অনার্স ১ম বর্ষ ফরম পূরণ শুরু ১৩ মে | নতুন বিজ্ঞপ্তি প্রকাশ