পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা-এ অনলাইন ক্যাসিনো ও জুয়া পরিচালনার অভিযোগে বজলুর রহমান বাঁধন ৩০ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটোয়ারী থানা পুলিশ তাকে উপজেলার ঝলঝলি উলার চাপ এলাকা থেকে আটক করে। আটক ব্যক্তি মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ডিজিটাল মাধ্যমে অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন তিনি। অভিযানের সময় সংশ্লিষ্ট কিছু আলামতও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আটোয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা নং: ১০
তারিখ: ১০ মে ২০২৬
ধারা: সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০(২)
এদিকে, এ অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা মাদক ও অনলাইন জুয়ার মতো অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
অভিযানে সফলতার কারণে মো. মতিয়ার রহমান, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, স্থানীয়দের প্রশংসায় ভাসছেন।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬