শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কুড়িগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শীর্ষক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। বক্তব্যে তিনি জুলাই আন্দোলনের ঘটনাবলি স্মরণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কুড়িগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল