মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।মঙ্গলবার (২৮ জুলাই) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকুনুজ্জামান জানান, মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার