চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, নিয়োগ পাবেন ৩ হাজার চিকিৎসক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, নিয়োগ পাবেন ৩ হাজার চিকিৎসক

চিকিৎসক সংকট মোকাবিলায় দ্রুত নিয়োগের লক্ষ্যে আজ শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা। রাজধানী ঢাকায় নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, এই বিশেষ বিসিএসে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।

পিএসসি’র নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

পরীক্ষার্থীরা শুধুমাত্র প্রবেশপত্র এবং কালো কালি ব্যবহারযোগ্য বলপেন সঙ্গে রাখতে পারবেন। মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী সঙ্গে আনলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

পিএসসি জানিয়েছে, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

এই বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে-মেডিকেল সায়েন্স: ১০০ নম্বর, সাধারণ বিষয়: ১০০ নম্বর

সাধারণ বিষয়ের মধ্যে প্রশ্ন বিভক্ত থাকবে-বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি।

এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

দেশজুড়ে চিকিৎসক সংকট নিরসনে সরকার এই বিশেষ বিসিএস আয়োজন করেছে। কোভিড-পরবর্তী সময়ে চিকিৎসাসেবা খাতে অভাব পূরণ ও প্রান্তিক পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত এই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, নিয়োগ পাবেন ৩ হাজার চিকিৎসক

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত