চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

রাশিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাশিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। অ্যাঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ-২৪ মডেলের উড়োজাহাজটি ব্লাগোভেশচেনস্ক থেকে টাইন্ডা বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিলো, কিন্তু গন্তব্যের মাত্র ১৬ কিলোমিটার আগে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে বিধ্বস্ত হয়।

উড়োজাহাজে ৪৩ যাত্রী ও ৬ সদস্যের ক্রু ছিল। আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলোভ জানান, উদ্ধার কাজে সর্বোচ্চ লোকবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছিল।

রাশিয়ার জরুরি বিভাগ জানায়, প্রাথমিকভাবে কেউ বেঁচে থাকার সম্ভাবনা নেই। দুর্ঘটনার কারণ হিসেবে খারাপ আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি দুটি সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাশিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৫

featured Image

রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। অ্যাঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ-২৪ মডেলের উড়োজাহাজটি ব্লাগোভেশচেনস্ক থেকে টাইন্ডা বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিলো, কিন্তু গন্তব্যের মাত্র ১৬ কিলোমিটার আগে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে বিধ্বস্ত হয়।

উড়োজাহাজে ৪৩ যাত্রী ও ৬ সদস্যের ক্রু ছিল। আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলোভ জানান, উদ্ধার কাজে সর্বোচ্চ লোকবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছিল।

রাশিয়ার জরুরি বিভাগ জানায়, প্রাথমিকভাবে কেউ বেঁচে থাকার সম্ভাবনা নেই। দুর্ঘটনার কারণ হিসেবে খারাপ আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি দুটি সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত