চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ২৭ জুলাই রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন। তিনি জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিবেন।

দুই দিনব্যাপী এই মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে অবস্থানকালে তিনি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের প্রস্তাব (এ/আরইএস/৭৯/৮১) অনুযায়ী এই সম্মেলনের আয়োজন করেছে। তৌহিদ হোসেন সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং গাজায় চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের বিষয়ে আলোচনা করবেন।

তিনি ১ আগস্ট দেশে ফিরে আসবেন।

উল্লেখ্য, চলতি মাসে মালয়েশিয়া সফরে অংশগ্রহণ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এবং আসিয়ানের আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৫

featured Image

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ২৭ জুলাই রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন। তিনি জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিবেন।

দুই দিনব্যাপী এই মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে অবস্থানকালে তিনি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের প্রস্তাব (এ/আরইএস/৭৯/৮১) অনুযায়ী এই সম্মেলনের আয়োজন করেছে। তৌহিদ হোসেন সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং গাজায় চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের বিষয়ে আলোচনা করবেন।

তিনি ১ আগস্ট দেশে ফিরে আসবেন।

উল্লেখ্য, চলতি মাসে মালয়েশিয়া সফরে অংশগ্রহণ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এবং আসিয়ানের আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত