রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেষ হয় এ উদ্ধার অভিযান।
এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন
জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২
ঢাকা মেডিকেল: আহত ৩ জন, নিহত ১
সিএমএইচ (ঢাকা): আহত ১৭ জন, নিহত ১২
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১ জন, নিহত ২
লুবনা জেনারেল ও কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১১ জন, নিহত ২
উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০ জন, নিহত ১
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১ জন
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার সময় ভবনে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তেই আগুন ও ধোঁয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে, কেউ ছুটে বেরিয়ে আসে ভবন থেকে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও।
দুপুর ২টা ২৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এরপর পর্যায়ক্রমে বিমানটির বিভিন্ন ধ্বংসাবশেষ ক্রেনের মাধ্যমে সরিয়ে ফেলা হয়।
সরকার ইতিমধ্যেই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫