চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

বর্ষবরণ উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: র‌্যাব ডিজি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বর্ষবরণ উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: র‌্যাব ডিজি

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলে বৈশাখী উৎসব ঘিরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, “নববর্ষ উদযাপন ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে র‌্যাব প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে। আমরা আশাবাদী, উৎসবটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”

তিনি আরও জানান, বৈশাখী উৎসবকে কেন্দ্র করে কেউ যেন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা উসকানি না ছড়াতে পারে, সেজন্য সাইবার নজরদারি বাড়ানো হয়েছে।

নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “ইভটিজিং ও নারীদের হয়রানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে। বিশেষ করে জনসমাগম এলাকায় র‌্যাবের পোশাকধারী ও সাদা পোশাকের সদস্যরা দায়িত্ব পালন করবেন।”

সম্প্রতি চারুকলায় একটি ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ প্রতিকৃতি পুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, “এ ঘটনায় নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। যদি কোনো গাফিলতি প্রমাণিত হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে র‌্যাব সদস্যরা রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিচ্ছেন। উৎসব ঘিরে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড এবং স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান র‌্যাব ডিজি।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বর্ষবরণ উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: র‌্যাব ডিজি

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত