চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ

দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তার অবস্থানের কথা রয়েছে।

পনেরো বছর পর প্রথমবারের মতো বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে থাকবেন আমনা বালুচ।

এফওসি বৈঠকের পাশাপাশি পাকিস্তানি পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৫

featured Image

দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তার অবস্থানের কথা রয়েছে।

পনেরো বছর পর প্রথমবারের মতো বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে থাকবেন আমনা বালুচ।

এফওসি বৈঠকের পাশাপাশি পাকিস্তানি পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত