চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

ওআইসির শ্রম কেন্দ্রের সংবিধিতে বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাক্ষর

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ওআইসির শ্রম কেন্দ্রের সংবিধিতে বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাক্ষর

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) শ্রম কেন্দ্রের সংবিধিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে বাংলাদেশ। রোববার (১৩ এপ্রিল) সৌদি আরবের জেদ্দায় ওআইসির সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে শ্রম উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান ওআইসির অর্থনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব (এএসজি) ড. আহমেদ কাওয়েসা সেনগেন্ডো।

আলোচনায় উভয়পক্ষ স্বাক্ষরের গুরুত্ব তুলে ধরে বলেন, এ দলিলে স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ শ্রম অধিকার ও শ্রমিকদের কল্যাণ বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে শ্রম সংক্রান্ত বিষয়ে সহযোগিতা আরও জোরদার হবে।

শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানান, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সব কোর কনভেনশন ও প্রটোকলের স্বাক্ষরকারী। শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, ন্যূনতম মজুরি এবং কল্যাণ সুবিধা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

ওআইসির সহকারী মহাসচিব স্বাক্ষরের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের শ্রমশক্তির উন্নয়ন সম্পর্কে বিস্তারিত জানার জন্য শ্রম উপদেষ্টাকে ধন্যবাদ জানান। উভয়পক্ষ শ্রম, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বাংলাদেশের ক্রমবর্ধমান জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কে ওআইসি কর্মকর্তাদের অবহিত করেন, যা দিন দিন আরও অধিক সংখ্যক দক্ষ ও অদক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।

স্বাক্ষর অনুষ্ঠানে ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ওআইসির শ্রম কেন্দ্রের সংবিধিতে বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাক্ষর

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত