চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ: নতুন ৪৫ লাখ যুক্ত, বাদ পড়েছে ২১ লাখ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ: নতুন ৪৫ লাখ যুক্ত, বাদ পড়েছে ২১ লাখ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার যুক্ত হয়েছে, আর মৃত ও অবৈধ ভোটার হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন বাদ পড়েছে।

রবিবার (১০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

তিনি জানান, খসড়া তালিকার বিরুদ্ধে ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে। পরবর্তী আবেদন নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এ বছরের ২ মার্চ প্রথম হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, তখন মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাড়ি বাড়ি যাচাইয়ে নতুন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার যুক্ত ও ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন মৃত বা অবৈধ ভোটার বাদ দেওয়া হয়েছে।

নতুন আইনের সুবিধা অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন, ফলে নবীন ভোটারদের এক বছর অপেক্ষা করতে হবে না।

২০২৫ সালে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ হবে — ২ মার্চ, ৩১ আগস্ট ও ৩১ অক্টোবর।

রবিবার সকালে খসড়া তালিকা প্রকাশের পর সারাদেশের নির্বাচন অফিসে তালিকা সাঁটানো হয়েছে, যেখানে ভুল-ত্রুটি সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ২৪ আগস্ট এসব আবেদন নিষ্পত্তি করে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ: নতুন ৪৫ লাখ যুক্ত, বাদ পড়েছে ২১ লাখ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার যুক্ত হয়েছে, আর মৃত ও অবৈধ ভোটার হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন বাদ পড়েছে।

রবিবার (১০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

তিনি জানান, খসড়া তালিকার বিরুদ্ধে ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে। পরবর্তী আবেদন নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এ বছরের ২ মার্চ প্রথম হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, তখন মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাড়ি বাড়ি যাচাইয়ে নতুন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার যুক্ত ও ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন মৃত বা অবৈধ ভোটার বাদ দেওয়া হয়েছে।

নতুন আইনের সুবিধা অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন, ফলে নবীন ভোটারদের এক বছর অপেক্ষা করতে হবে না।

২০২৫ সালে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ হবে — ২ মার্চ, ৩১ আগস্ট ও ৩১ অক্টোবর।

রবিবার সকালে খসড়া তালিকা প্রকাশের পর সারাদেশের নির্বাচন অফিসে তালিকা সাঁটানো হয়েছে, যেখানে ভুল-ত্রুটি সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ২৪ আগস্ট এসব আবেদন নিষ্পত্তি করে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত