চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৮৯

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৮৯

ইসরায়েলি বিমানবাহিনী শুক্রবার দিনভর গাজা উপত্যকায় ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে। এতে অন্তত ৮৯ জন নিহত ও আরও ৪৬৭ জন আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার মোট নিহতের সংখ্যা এখন ৫৯,৬৭৬ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৪৩,৯৬৫ জনের বেশি।

২০২৩ সালের ৭ অক্টোবর, গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে ১,২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করে। এরপর থেকে ইসরায়েল তাদের জবাব দিতে গাজায় সামরিক অভিযান শুরু করে।

১৫ মাসের টানা অভিযান শেষে, গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর চাপের ফলে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু ১৮ মার্চ থেকে ফের অভিযান শুরু করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। এরপর থেকে গত আড়াই মাসে গাজায় ৮,৫২৭ জন নিহত এবং প্রায় ৩১,৯৩৪ জন আহত হয়েছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত একাধিকবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৮৯

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৫

featured Image

ইসরায়েলি বিমানবাহিনী শুক্রবার দিনভর গাজা উপত্যকায় ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে। এতে অন্তত ৮৯ জন নিহত ও আরও ৪৬৭ জন আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার মোট নিহতের সংখ্যা এখন ৫৯,৬৭৬ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৪৩,৯৬৫ জনের বেশি।

২০২৩ সালের ৭ অক্টোবর, গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে ১,২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করে। এরপর থেকে ইসরায়েল তাদের জবাব দিতে গাজায় সামরিক অভিযান শুরু করে।

১৫ মাসের টানা অভিযান শেষে, গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর চাপের ফলে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু ১৮ মার্চ থেকে ফের অভিযান শুরু করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। এরপর থেকে গত আড়াই মাসে গাজায় ৮,৫২৭ জন নিহত এবং প্রায় ৩১,৯৩৪ জন আহত হয়েছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত একাধিকবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত