বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বীকৃতি, উচ্ছ্বসিত বিজ্ঞানপ্রেমীরা

হবিগঞ্জে সরকারি নিবন্ধন পেল হবিগঞ্জের উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি শিক্ষার প্রসারে যুক্ত হলো নতুন এক মাইলফলক। জেলার অন্যতম জনপ্রিয় বিজ্ঞান সংগঠন ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ’ বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে প্রথম শ্রেণির বিজ্ঞান ক্লাব হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে। ক্লাবটির সরকারি নিবন্ধন নম্বর ক-৪৯২৫/২০২৬।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভীতি দূর করা, বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলা এবং নতুন উদ্ভাবকদের উৎসাহিত করতে কাজ করে আসছে ক্লাবটি। ধারাবাহিক কার্যক্রম ও বিজ্ঞান প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই জাতীয় স্বীকৃতি প্রদান করা হয়েছে।

এই অর্জনে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও বিজ্ঞানপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, হবিগঞ্জে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রসারে সরকারি এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিজ্ঞানচর্চাকে আরও গতিশীল করবে।

ক্লাবের সংগঠকরা জানান, “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা চাই হবিগঞ্জের প্রতিটি ঘরে বিজ্ঞানের আলো পৌঁছে যাক এবং এখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খুদে বিজ্ঞানী তৈরি হোক।”

তারা আরও জানান, ভবিষ্যতে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, রোবটিক্স কর্মশালা, সেমিনার এবং হাতে-কলমে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প নিয়ে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। সরকারি নিবন্ধনের ফলে ক্লাবটি জাতীয় পর্যায়ের বিভিন্ন বিজ্ঞান কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পাবে।

#হবিগঞ্জ #বিজ্ঞানচর্চা #বিজ্ঞানক্লাব

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

হবিগঞ্জে সরকারি নিবন্ধন পেল হবিগঞ্জের উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি শিক্ষার প্রসারে যুক্ত হলো নতুন এক মাইলফলক। জেলার অন্যতম জনপ্রিয় বিজ্ঞান সংগঠন ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ’ বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে প্রথম শ্রেণির বিজ্ঞান ক্লাব হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে। ক্লাবটির সরকারি নিবন্ধন নম্বর ক-৪৯২৫/২০২৬।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভীতি দূর করা, বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলা এবং নতুন উদ্ভাবকদের উৎসাহিত করতে কাজ করে আসছে ক্লাবটি। ধারাবাহিক কার্যক্রম ও বিজ্ঞান প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই জাতীয় স্বীকৃতি প্রদান করা হয়েছে।

এই অর্জনে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও বিজ্ঞানপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, হবিগঞ্জে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রসারে সরকারি এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিজ্ঞানচর্চাকে আরও গতিশীল করবে।

ক্লাবের সংগঠকরা জানান, “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা চাই হবিগঞ্জের প্রতিটি ঘরে বিজ্ঞানের আলো পৌঁছে যাক এবং এখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খুদে বিজ্ঞানী তৈরি হোক।”

তারা আরও জানান, ভবিষ্যতে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, রোবটিক্স কর্মশালা, সেমিনার এবং হাতে-কলমে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প নিয়ে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। সরকারি নিবন্ধনের ফলে ক্লাবটি জাতীয় পর্যায়ের বিভিন্ন বিজ্ঞান কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত