হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানায়, ৩১ আগস্ট রাত ১১টা ৫৫ মিনিটের দিকে হবিগঞ্জ সদর থানাধীন জেলখানা মোড়ে অবস্থানকালে তারা গোপন সংবাদ পায়। চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের পুরাতন সিলেট-ঢাকা মহাসড়কের চাকলাপুঞ্জি চা-বাগানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ১ সেপ্টেম্বর রাত ১২টা ১৫ মিনিটের দিকে চাকলাপুঞ্জি চা-বাগানের গেটের সামনে পৌঁছায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করলে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১২টি প্যাকেটে মোড়ানো মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের কৈরাইল এলাকার আইয়ুব মিয়া (৩৫) ও কামাল মিয়া (৩০)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দ করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬