মূল পাতা

সারাদেশ

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিলে সামনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিলে সামনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরে একটি মিছিল বের করা হয়। এ মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক। এর জের ধরে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন সড়কের ওপর চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ ও সড়কের ওপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসময় ফুল মার্কেটের ১০টি ফুলের দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে চলাকালে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুলিবিদ্ধ চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তার ভাই রাকিব মোল্লা (২২), একই গ্রামের সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) ও টুলু মোল্লার ছেলে আমিন মোল্লাকে (২০) গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।

গোপালগঞ্জ ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের তামিম মোল্লা জানান, মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর করা হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. নাঈম ফেরদাউস জানিয়েছেন, ৪ জনের শরীরের ছররা গুলি (পিলেট) চিহ্ন রয়েছে। তাই এক্সরে করতে তাদের পাঠানো হয়েছে। 

তবে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিলে সামনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
0:00 0:00
1.0x
চেকপোস্ট

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিলে সামনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরে একটি মিছিল বের করা হয়। এ মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক। এর জের ধরে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন সড়কের ওপর চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ ও সড়কের ওপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসময় ফুল মার্কেটের ১০টি ফুলের দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে চলাকালে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুলিবিদ্ধ চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তার ভাই রাকিব মোল্লা (২২), একই গ্রামের সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) ও টুলু মোল্লার ছেলে আমিন মোল্লাকে (২০) গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।

গোপালগঞ্জ ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের তামিম মোল্লা জানান, মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর করা হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. নাঈম ফেরদাউস জানিয়েছেন, ৪ জনের শরীরের ছররা গুলি (পিলেট) চিহ্ন রয়েছে। তাই এক্সরে করতে তাদের পাঠানো হয়েছে। 

তবে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত