মূল পাতা

বিনোদন

সোনায় মোড়া বাপ্পি লাহিড়ীর জীবন, মৃত্যুর পর গয়নাগুলোর কী হলো?

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬
সোনায় মোড়া বাপ্পি লাহিড়ীর জীবন, মৃত্যুর পর গয়নাগুলোর কী হলো?
ছবি : সংগৃহীত

গলায় একাধিক সোনার চেইন, হাতে ভারী ব্রেসলেট আর চোখে কালো চশমা এই পরিচিত সাজেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। তার গানের মতোই আলোচনায় ছিল সোনার প্রতি বিশেষ দুর্বলতা। মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তার ঝলমলে গয়না নজর কাড়ত সবার।

কিন্তু ব্যক্তিগত সংগ্রহে ঠিক কতটা সোনা ছিল এই শিল্পীর? বর্তমান বাজারদরে সেসব গয়নার মূল্যই–বা কত? মৃত্যুর পর গয়নাগুলোর কী হয়েছে?

এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় ২০১৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে জমা দেওয়া তার নির্বাচনী হলফনামায়। সেখানে নিজের মালিকানায় ৭৫৪ গ্রাম সোনার গয়নার কথা উল্লেখ করেছিলেন বাপ্পি। পাশাপাশি ছিল ৪ কেজি ৬২০ গ্রাম রুপা। অর্থাৎ তার কাছে ঘোষিত সোনা ও রুপার মোট পরিমাণ ছিল ৫ কেজি ৩৭৪ গ্রাম।

বাংলাদেশে বর্তমানে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৬ হাজার ৯৮৫ টাকা ধরে হিসাব করলে বাপ্পির ঘোষিত সোনার আনুমানিক মূল্য দাঁড়ায় ১ কোটি ২৮ লাখ টাকা।

হলফনামায় উঠে এসেছিল স্ত্রী চিত্রাণীর সম্পদের হিসাবও

২০১৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের শ্রীরামপুর লোকসভা আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। নির্বাচনে অংশ নেওয়ার সময় জমা দেওয়া হলফনামায় তার নিজের ৭৫৪ গ্রাম সোনার গয়নার মূল্য দেখানো হয়েছিল ১৭ লাখ ৬৭ হাজার ৪৫১ ভারতীয় রুপি। এছাড়া ৪ কেজি ৬২০ গ্রাম রুপার মূল্য উল্লেখ ছিল ২ লাখ ২০ হাজার রুপি।

তবে সোনার পরিমাণে স্বামীকে ছাড়িয়ে গিয়েছিলেন স্ত্রী চিত্রাণী লাহিড়ী। তার নামে ছিল ৯৬৭ গ্রাম সোনার গয়না, যার তৎকালীন ঘোষিত মূল্য ছিল ২০ লাখ ৭৪ হাজার ৮৩০ রুপি। এছাড়া তার সংগ্রহে ছিল ৮ কেজি ৯০০ গ্রাম রুপা এবং ৩ দশমিক ২ ক্যারেট হীরা।

অর্থাৎ স্বামী-স্ত্রী দুজনের নামে ঘোষিত সোনার মোট পরিমাণ ছিল ১ কেজি ৭২১ গ্রাম।

বাংলাদেশের বাজারদরে সোনা-রুপার মূল্য কত?

বর্তমান বাংলাদেশি বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৬ হাজার ৯৮৫ টাকা এবং রুপার প্রতি গ্রামের দাম ২৬০ টাকা ধরে হিসাব করলে বাপ্পি ও তার স্ত্রীর গয়নার মূল্য দাঁড়ায় বেশ বড় অঙ্কে।

বাপ্পির ৭৫৪ গ্রাম সোনার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। অন্যদিকে চিত্রাণীর ৯৬৭ গ্রাম সোনার মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা। সব মিলিয়ে তাদের ঘোষিত ১ কেজি ৭২১ গ্রাম সোনার বর্তমান আনুমানিক মূল্য ২ কোটি ৯২ লাখ ৩১ হাজার ১৮৫ টাকা।

অন্যদিকে দুজনের নামে থাকা মোট ১৩ কেজি ৫২০ গ্রাম রুপার মূল্য প্রায় ৩৫ লাখ ১৫ হাজার টাকা। সে হিসাবে সোনা ও রুপা মিলিয়ে তাদের ঘোষিত গয়নার আনুমানিক বর্তমান মূল্য প্রায় ৩ কোটি ২৭ লাখ টাকা।

তবে মনে রাখতে হবে, এই হিসাব ২০১৪ সালের হলফনামায় উল্লেখ করা সম্পদের ভিত্তিতে করা হয়েছে। গয়নাগুলোর প্রকৃত ক্যারেট জানা না থাকায় হিসাবের সুবিধার্থে ২২ ক্যারেটের বাজারদর ব্যবহার করা হয়েছে।

মায়ের দেওয়া চেইন থেকেই সোনার প্রতি ভালোবাসার শুরু

বাপ্পি লাহিড়ীর কাছে সোনা ছিল কেবল ফ্যাশনের অংশ নয়, বরং আবেগ, পারিবারিক স্মৃতি ও সৌভাগ্যের প্রতীক। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার জীবনের প্রথম সোনার চেইনটি উপহার দিয়েছিলেন মা। সেই চেইনে ছিল একটি বিশেষ লকেট।

পরবর্তী সময়ে তার গয়নার সংগ্রহে যুক্ত হয় বিভিন্ন ধর্মীয় প্রতীকসংবলিত লকেট। স্ত্রী চিত্রাণীও তাকে উপহার দিয়েছিলেন বড় একটি সোনার চেইন, যাতে ছিল ইংরেজি ‘বি’ অক্ষর। এসব গয়নাকে আশীর্বাদের প্রতীক হিসেবে দেখতেন এই সংগীতশিল্পী।

সোনার গয়না পরার ক্ষেত্রে তার অনুপ্রেরণার তালিকায় ছিলেন প্রিয় শিল্পী এলভিস প্রিসলি। এলভিসের গলায় সোনার হার দেখে নিজের মধ্যেও একই ধরনের গয়না পরার আগ্রহ তৈরি হয়েছিল বাপ্পির। এরপর সোনার চেইন, ব্রেসলেট ও কালো চশমা হয়ে ওঠে তার নিজস্ব স্টাইলের অবিচ্ছেদ্য অংশ।

মৃত্যুর পর কোথায় গেল বাপ্পির গয়নাগুলো?

২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি বাপ্পি লাহিড়ীর মৃত্যুর পর তার ব্যক্তিগত সংগ্রহের গয়না ও অন্যান্য সামগ্রী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। একই বছরের মার্চে ছেলে বাপ্পা লাহিড়ী জানিয়েছিলেন, পরিবারের পক্ষ থেকে বাবার প্রিয় গয়নাগুলো সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।

বাপ্পার ভাষ্য অনুযায়ী, তার বাবার কাছে সোনা কেবল সাজসজ্জার উপকরণ ছিল না; এর সঙ্গে জড়িয়ে ছিল গভীর আবেগ ও আধ্যাত্মিক বিশ্বাস। এমনকি ভোর পাঁচটার ফ্লাইট ধরতে যাওয়ার সময়ও গয়না পরতে ভুলতেন না তিনি।

শুধু গয়নাই নয়, বাবার ব্যবহৃত চশমা, টুপি, ঘড়ি ও জুতার সংগ্রহও সাধারণ মানুষের সামনে তুলে ধরার ইচ্ছা ছিল বাপ্পার। এ জন্য সেসব সামগ্রী জাদুঘরে প্রদর্শনের সম্ভাবনার কথাও জানিয়েছিলেন তিনি।

তবে পরিবারের সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে কি না, কিংবা বাপ্পি লাহিড়ীর সোনার গয়নাগুলো বর্তমানে কোথায় রাখা আছে, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো প্রকাশ্য তথ্য পাওয়া যায়নি।

২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ৬৯ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন বাপ্পি লাহিড়ী। তার সুরের জাদু আজও শ্রোতাদের মুগ্ধ করে। আর সোনার চেইন ও কালো চশমায় তার স্বতন্ত্র উপস্থিতি সংগীতপ্রেমীদের স্মৃতিতে অমলিন হয়ে আছে।

স্বর্ণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সোনায় মোড়া বাপ্পি লাহিড়ীর জীবন, মৃত্যুর পর গয়নাগুলোর কী হলো?
0:00 0:00
1.0x
চেকপোস্ট

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সোনায় মোড়া বাপ্পি লাহিড়ীর জীবন, মৃত্যুর পর গয়নাগুলোর কী হলো?

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত