শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জিলাপি তৈরিতে অনিয়ম

সৈয়দপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের বিচালী পট্টি, শহীদ ডা. জহুরুল হক রোড ও কাঁচামাল মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সুগন্ধি চাল, ডিম, কাঁচা সবজি, কাঁচা মরিচসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও মূল্য পর্যবেক্ষণ করা হয়।

এ সময় সুগন্ধি চিনিগুড়া চালের মূল্যবৃদ্ধির অভিযোগে সাব্বির চাউল ঘরকে ১২ হাজার টাকা এবং জিলাপি তৈরিতে হাইড্রোজ ব্যবহারের অপরাধে মুন হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক সামসুল ইসলাম।

তিনি জানান, বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক পাওয়া গেছে। জনস্বার্থে বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জরিমানা করা দুই প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে।

#ভোক্তাঅধিকার #সৈয়দপুর #বাজারঅভিযান

চেকপোস্ট

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সৈয়দপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের বিচালী পট্টি, শহীদ ডা. জহুরুল হক রোড ও কাঁচামাল মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সুগন্ধি চাল, ডিম, কাঁচা সবজি, কাঁচা মরিচসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও মূল্য পর্যবেক্ষণ করা হয়।

এ সময় সুগন্ধি চিনিগুড়া চালের মূল্যবৃদ্ধির অভিযোগে সাব্বির চাউল ঘরকে ১২ হাজার টাকা এবং জিলাপি তৈরিতে হাইড্রোজ ব্যবহারের অপরাধে মুন হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক সামসুল ইসলাম।

তিনি জানান, বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক পাওয়া গেছে। জনস্বার্থে বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জরিমানা করা দুই প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত