খুলনা নগরীতে একই দিনে ৭ স্থানে গুলি, ব্যবসায়ী নিহত
খুলনায় আব্দুল হালিম নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হালিম একজন ব্যবসায়ী ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানাগেছে। সে দেয়ানা উওর পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এর আগে একই দিনে আরোও ৬ স্থানে গুলির ঘটনা ঘটেছে। একের পর এক গুলি ও হত্যাকান্ডে গোটা নগরী জুড়ে আতংক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে আব্দুল হালিম দৌলতপুর কল্পতরু মার্কেটে অবস্থান করছিল। এসময় একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুইজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলি তার মাথা ও বুকে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুরাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কারা এবং কি কারনে তাকে গুলি করেছে, তা তাৎক্ষনিকভাবে জানাযায়নি। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ- কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান জামান মিয়া জানান, আব্দুল হালিম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন খবর পেয়েছি। তিনি বলেন, হুমা বাহিনীর সদস্যরা হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানতে পেরেছি। মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এর আগে নগরীর খুলনা সদর, সোনাডাঙ্গা, লবনচরা, খানজাহানআলী, আড়ংঘাটা থানা এলাকায় পৃথক পৃথক গুলির ঘটনা ঘটে। রাত সাড়ে ১০ টার দিকে নগরীর লবনচরা থানার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জলিল আকনের বাড়িতে গুলি ও গেটে কোপানোর ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খানজাহানআলী থানার সোনালী জুট মিল মিলস লিমিটেডের মেইন গেটের সামনে মোটরসাইকেলে এসে অজ্ঞাতনামা তিনজন দুর্বৃত্ত দুই রাউন্ড ফাকা গুলি করে পালিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া বাজারে একটি চায়ের দোকানে দুর্বৃত্তরা গুলি বর্ষন করে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধায় ক্যারাম বোর্ড খেলার একপর্যায়ে খুলনার দিক থেকে মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত তিনজন যুবক সেখানে আসে। এসেই তারা ক্যারাম বোর্ড খেলা ব্যক্তিদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে যুবকেরা পালানোর চেষ্টা করে এবং পাশে নদীতে ঝাপ দেয়। তখন সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে পরপর আরোও তিন রাউন্ড গুলি চালায়। সে গুলিও লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করার সময় দুর্বৃত্তরা আরোও ফাকা দুই রাউন্ড গুলি ছোড়ে। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি আলিমুর রহমান বলেন, ৬ টি পিস্তলের গুলির ঘটনা ঘটেছে। ১ রাউন্ড তাজা গুলি ও ৫ টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। এছাড়া বিকাল ৪ টা ১০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানার সন্নিকটে পালংকি নামে একটি রেস্টুরেন্টে পুলিশের উপস্থিতিতে মোটরসাইকেলে আসা দুইজন অস্ত্রধারী গুলি চালায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ১০ দিন আগে ঔই প্রতিষ্ঠানের মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। গত সোমবার রাতে ঔই সন্ত্রাসীরা আবারও প্রতিষ্ঠানের মালিককে ফোন দিয়ে পুর্ব নির্ধারিত চাঁদা দাবি করে। তাদের ধার্যকৃত চাদার টাকা পরিশোধে অপরগতা প্রকাশ করায় প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি প্রদান করে। রাতেই রেস্টুরেন্ট বন্ধ করে মালিকপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশের উপস্থিতিতে প্রতিষ্ঠানটি খোলা হয়। বিকালে দুজন দুর্বৃত্ত রাস্তার বিপরীত পাশ থেকে পুলিশের উপস্থিতিতে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার দেড় ঘন্টা আগে লবনচরা থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪ নং গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। এছাড়া এদিন সকাল সোয়া ১১ টার দিকে খুলনা সদর থানার বেলায়েত হোসেন সড়কের একটি বাড়িতে গুলির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঔই সড়কের মোহাম্মদ আবু সাইদ বাসার বাহিরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি হেলমেট পরা অবস্থায় বাড়ির নিচে অবস্থান করে। তাদের উপস্থিতি দেখে সাইদ দ্রুত ঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন৷ দুর্বৃত্তরা তার সাথে ঘরের ভেতর প্রবেশ করে এবং তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি প্রানে বেচে যান। পরবর্তীতে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। কেএমপির উপ- পুলিশ কমিশনার মোঃ রেজাউর রহমান বলেন, এ সকল ঘটনার তদন্ত চলছে। আসামীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

মতামত