মূল পাতা

সারাদেশ

ভূরুঙ্গামারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসাইন আল-আমিন, ওসি (তদন্ত) মুহঃ শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক কাজী নিজাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সহসভাপতি আনোয়ারুল হকসহ অন্যান্যরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা, চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ, সন্ত্রাস ও নাশকতা এবং শব্দদূষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, বীর মুক্তিযোদ্ধা, বিজিবি ও আনসার প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ভূরুঙ্গামারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ভূরুঙ্গামারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত