বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আনুমানিক মূল্য ৬ লাখ টাকা

সৈয়দপুরে ডিএনসির অভিযানে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

ছবি : চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. জুয়েল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জুয়েল মিয়া জামালপুর সদর উপজেলার বাসিন্দা। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শহরের ওয়াপদা মোড়ে ডিএনসি নীলফামারী জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এ সময় জুয়েল মিয়ার কাছ থেকে একটি পুরোনো Bengal বাটন মোবাইল ফোন, বাসের টিকিট ও দুটি টোকেনও জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির উপপরিদর্শক মো. সাকিব সরকার। তিনি জানান, ওয়াপদা মোড়ে রংপুর থেকে সৈয়দপুরগামী মেহেদী দেবীগঞ্জ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে যাত্রী জুয়েল মিয়ার সঙ্গে থাকা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা থেকে বাদামি স্কচটেপে মোড়ানো সাতটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে মোট ১৫ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়।

ডিএনসির কর্মকর্তা মো. সাকিব সরকার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল মিয়া বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। ডিএনসির উপপরিদর্শক মো. সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলাটি দায়ের করেছেন বলে জানান তিনি।

#মাদকবিরোধী_অভিযান #গাঁজা_উদ্ধার #সৈয়দপুর

চেকপোস্ট

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সৈয়দপুরে ডিএনসির অভিযানে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. জুয়েল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জুয়েল মিয়া জামালপুর সদর উপজেলার বাসিন্দা। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শহরের ওয়াপদা মোড়ে ডিএনসি নীলফামারী জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এ সময় জুয়েল মিয়ার কাছ থেকে একটি পুরোনো Bengal বাটন মোবাইল ফোন, বাসের টিকিট ও দুটি টোকেনও জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির উপপরিদর্শক মো. সাকিব সরকার। তিনি জানান, ওয়াপদা মোড়ে রংপুর থেকে সৈয়দপুরগামী মেহেদী দেবীগঞ্জ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে যাত্রী জুয়েল মিয়ার সঙ্গে থাকা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা থেকে বাদামি স্কচটেপে মোড়ানো সাতটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে মোট ১৫ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়।

ডিএনসির কর্মকর্তা মো. সাকিব সরকার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল মিয়া বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। ডিএনসির উপপরিদর্শক মো. সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলাটি দায়ের করেছেন বলে জানান তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত