মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে মারামারির ঘটনায় আহত ব্যক্তির ১১ দিন পর মৃত্যু

হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘটিত মারামারির ঘটনায় গুরুতর আহত ছোয়াব মিয়া (৪৫) ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ছোয়াব মিয়া প্রকাশ সইদা মিয়া শিবপুর গ্রামের মৃত বরজু মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সকালে নিহতের বসতবাড়ির সামনে মুরগি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে একই গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আবু কালাম আজাদ গংদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এতে ছোয়াব মিয়া গুরুতর আহত হন।

পরে তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেননি।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় এর আগে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। নিহতের স্বজনরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মুরগি নিয়ে সামান্য বিরোধের জেরে সংঘটিত এ মারামারির ঘটনায় ১১ দিন পর একজনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লাখাইয়ে মারামারির ঘটনায় আহত ব্যক্তির ১১ দিন পর মৃত্যু
0:00 0:00
1.0x
চেকপোস্ট

রোববার, ২২ নভেম্বর ২০২৬

লাখাইয়ে মারামারির ঘটনায় আহত ব্যক্তির ১১ দিন পর মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘটিত মারামারির ঘটনায় গুরুতর আহত ছোয়াব মিয়া (৪৫) ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ছোয়াব মিয়া প্রকাশ সইদা মিয়া শিবপুর গ্রামের মৃত বরজু মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সকালে নিহতের বসতবাড়ির সামনে মুরগি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে একই গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আবু কালাম আজাদ গংদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এতে ছোয়াব মিয়া গুরুতর আহত হন।

পরে তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেননি।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় এর আগে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। নিহতের স্বজনরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মুরগি নিয়ে সামান্য বিরোধের জেরে সংঘটিত এ মারামারির ঘটনায় ১১ দিন পর একজনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত