মূল পাতা

সারাদেশ

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ড. খন্দকার মারুফের

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬
মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ড. খন্দকার মারুফের
ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, সমৃদ্ধ দেশ গঠনে বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে। এই জন্য ইসলামি অনুশাসনের বিকল্প নেই। মাদকাসক্ত যুবসমাজকে আলোকিত করতে দেশের ইসলামি বিশেষজ্ঞ আলেম, বিশেষ করে মসজিদের ইমাম ও খতিবগণের অগ্রণী ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মের এই পণ্ডিতগণ সমাজকে বদলে দিতে পারেন।

তিনি আজ সোমবার (২৩ নভেম্বর) দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের চর রায়পুর ঈদগাহ মাঠে ৫০তম বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জৈনপুরী দরবার শরিফের পির ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। সভাপতিত্ব করেন জৈনপুরী পির মাওলানা নেহাল আহমাদ আতেকী। বিশেষ আলোচক ছিলেন জৈনপুরী পির মাওলানা মো. আবদুল হাই আতেকী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, আরিফ মাহমুদ, রোমান খন্দকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি, জিংলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, মাহফিল এন্তেজাম কমিটির সভাপতি কফিলউদ্দিন আহমেদ, সমাজসেবী মোবারক হোসেন সরকার ও রফিকুল ইসলাম বেপারী প্রমুখ।

ড. খন্দকার মারুফ বলেন, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য। সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। তরুণদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, মাদকাসক্ত যুবসমাজ দেশ ও জাতির কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। মাদকসেবী এবং কারবারীদের সামাজিকভাবে বর্জন করতে হবে। দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য নেশাগ্রস্ত যুবসমাজকে ইসলামের পথে ফিরিয়ে আনতে হবে, তাহলেই জাতি দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

ড. খন্দকার মারুফ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যুবসমাজকে ধ্বংস করতে দেশে মাদকদ্রব্য বৈধ পণ্যের মতো ছড়িয়ে দিয়েছে। যুবসমাজের বড় একটি অংশ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে, ফলে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। নতুন যোগ হয়েছে কিশোর গ্যাং। মাদকের ছোবল ও কিশোর গ্যাংয়ের রাহাজানি দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমরা নবী মুহাম্মদ (সা.)-এর উম্মত হয়ে অত্যন্ত গর্বিত। ইসলাম মাদক তথা নেশাদ্রব্যকে হারাম করেছেন। মাদক সমাজের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। ৯১ ভাগ মুসলমানের দেশে ইয়াবাসহ বিভিন্ন মাদকের যে আশঙ্কাজনক বিস্তার ঘটেছে, তা খুবই উদ্বেগজনক। বিভিন্ন হাদিসের উদ্ধৃতি তুলে ধরে ড. খন্দকার মারুফ বলেন, নেশা সৃষ্টিকারী বস্তু সম্পর্কে নবী মুহাম্মদ (সা.) বলেছেন, নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম। যে বস্তু বেশি নেশা সৃষ্টি করে, তা পরিমাণে কম হলেও হারাম।

ড. মারুফ বলেন, মাদক খুবই উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়। এই হারাম পণ্য আমাদের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সকল শ্রেণির মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে। আসুন, আমরা মাদকসেবী ও মাদক কারবারীদের বর্জন করি এবং মাদকের ব্যবহার ও কেনাবেচা বন্ধ করে ইসলামের পথে আলোকিত সমাজ গঠন করি।

দাউদকান্দি কুমিল্লা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ড. খন্দকার মারুফের
0:00 0:00
1.0x
চেকপোস্ট

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ড. খন্দকার মারুফের

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত