জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় নীলফামারীর সৈয়দপুরে মোনাজাত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সৈয়দপুর শাখার উদ্যোগে শহরের জসিম বাজারস্থ ফালাক একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফালাক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক জসিম উদ্দিন, এনসিপির সৈয়দপুর পৌর কমিটির আহ্বায়ক জাবেদ আত্তারি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা কমিটির মুখ্য সংগঠক একরামুল হক এবং ফালাক একাডেমির শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬