চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ৯৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে চকপাড়া বিওপিতে কর্মরত নায়েক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত পিলার ১৮০/৮-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের রিফুজিপাড়া এলাকা থেকে মালিকবিহীন এসব নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা পণ্যগুলোর মধ্যে ৯৭ বোতল ভারতীয় Eskuf সিরাপ রয়েছে।
পরে উদ্ধারকৃত সিরাপ জব্দ তালিকাভুক্ত করে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬