ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপকারভোগীদের দাবি, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও সিরিয়াল উপেক্ষা করে পরিচিত ব্যক্তিদের আগে পণ্য দেওয়া হচ্ছে। এছাড়া বিতরণস্থলে শৃঙ্খলা বজায় রাখতে কোনো গ্রাম পুলিশ দায়িত্বে ছিলেন না বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয়দের অভিযোগ, পণ্য বিতরণে স্বচ্ছতার অভাবে প্রকৃত উপকারভোগীরা ভোগান্তিতে পড়ছেন। তাদের ভাষ্য, টিসিবির পণ্য পাওয়ার পর কিছু ব্যক্তি তাৎক্ষণিকভাবে চাল ও অন্যান্য পণ্য বিক্রি করে দিচ্ছেন, যা সরকারি এই সহায়তা কর্মসূচির উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে।
এ বিষয়ে চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্সুর আলি বলেন, টিসিবির পণ্য বিক্রির সঙ্গে জড়িতদের কার্ড সংগ্রহ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশ মোতায়েন করা হচ্ছে।
অন্যদিকে টিসিবির হটলাইনে যোগাযোগ করলে দায়িত্বরত কর্মকর্তা জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। টিসিবির পণ্য শুধুমাত্র সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ। যারা এসব পণ্য বিক্রি করছেন, তারা নিয়ম ভঙ্গ করছেন। অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছানো এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬