রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো. কাজল (২৬)। শনিবার (১৬ মে) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে সবুজবাগ থানাধীন ওহাব কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, ওই এলাকায় কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সবুজবাগ থানা পুলিশের একটি দল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ৪০০ পিস ইয়াবাসহ মো. কাজলকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাজল নিজেকে পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করে। সে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর সবুজবাগ এলাকায় বিক্রি করত বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে সবুজবাগ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬