সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততা

রাজশাহীর আলোচিত হত্যা মামলার প্রধান আসামি মিরপুর থেকে গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি মো. রাকিব উর রহমান (২২)-কে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-৪, মিরপুরের যৌথ অভিযানে রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে মিরপুর-১ এলাকার মধ্য পাইকপাড়ার গ্রীনভিউ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ২২ জুন সকালে চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান রাকিব। এ নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে তিনি বাড়ির উঠানে থাকা একটি ভারী কাঠের মুণ্ডুর দিয়ে বাবা রেজাউল করিমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই রাকিব পলাতক ছিলেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুরা বেগম বাদী হয়ে ২৩ জুন চন্দ্রিমা থানায় ছেলে রাকিবকে প্রধান আসামি করে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

#রাজশাহী #র‍্যাব #হত্যা_মামলা

চেকপোস্ট

সোমবার, ২৯ জুন ২০২৬

রাজশাহীর আলোচিত হত্যা মামলার প্রধান আসামি মিরপুর থেকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি মো. রাকিব উর রহমান (২২)-কে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-৪, মিরপুরের যৌথ অভিযানে রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে মিরপুর-১ এলাকার মধ্য পাইকপাড়ার গ্রীনভিউ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ২২ জুন সকালে চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান রাকিব। এ নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে তিনি বাড়ির উঠানে থাকা একটি ভারী কাঠের মুণ্ডুর দিয়ে বাবা রেজাউল করিমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই রাকিব পলাতক ছিলেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুরা বেগম বাদী হয়ে ২৩ জুন চন্দ্রিমা থানায় ছেলে রাকিবকে প্রধান আসামি করে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত