রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সংঘর্ষে নিহত হন ইব্রাহিম আলী

রাজশাহীতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে আটক সদর থানা পুলিশের

ছবি: চেকপোস্ট

আলোচিত ইব্রাহিম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার (২২ জুলাই) রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাগুয়ানগুন্তি পানিহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী ইউনিয়নের রানীনগর বিলকান্দি গ্রামের মৃত সৈবুর রহমান ওরফে হরাগুদার ছেলে।

মামলার তথ্য অনুযায়ী, গত ১০ জুন সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে একটি গ্রাম্য সালিশ চলাকালে দুই পক্ষের সংঘর্ষে ইব্রাহিম আলী গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. শওকত আলী ৪৬ জনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান, মাদক চোরাকারবারিদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ নিষ্পত্তির জন্য আয়োজিত সালিশে বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় বল্লমের আঘাতে ইব্রাহিম আলী নিহত হন।

তিনি আরও জানান, এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩৭ জন আসামি আদালত থেকে জামিনে রয়েছেন। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মামলাটি বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায়ের আগে গ্রেপ্তার ব্যক্তিকে আইনগতভাবে দোষী সাব্যস্ত হিসেবে গণ্য করা হয় না।

#চাঁপাইনবাবগঞ্জ #পুলিশঅভিযান #হত্যামামলা

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

রাজশাহীতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে আটক সদর থানা পুলিশের

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

আলোচিত ইব্রাহিম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার (২২ জুলাই) রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাগুয়ানগুন্তি পানিহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী ইউনিয়নের রানীনগর বিলকান্দি গ্রামের মৃত সৈবুর রহমান ওরফে হরাগুদার ছেলে।

মামলার তথ্য অনুযায়ী, গত ১০ জুন সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে একটি গ্রাম্য সালিশ চলাকালে দুই পক্ষের সংঘর্ষে ইব্রাহিম আলী গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. শওকত আলী ৪৬ জনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান, মাদক চোরাকারবারিদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ নিষ্পত্তির জন্য আয়োজিত সালিশে বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় বল্লমের আঘাতে ইব্রাহিম আলী নিহত হন।

তিনি আরও জানান, এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩৭ জন আসামি আদালত থেকে জামিনে রয়েছেন। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মামলাটি বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায়ের আগে গ্রেপ্তার ব্যক্তিকে আইনগতভাবে দোষী সাব্যস্ত হিসেবে গণ্য করা হয় না।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত