রোববার, ০১ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বাবলম্বী হওয়ার আশা

ভূরুঙ্গামারীতে অসহায়দের মাঝে ১১টি গরু বিতরণ

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ১১টি গাভী ও বকনা গরু বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামের আয়োজনে এ কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগীদের হাতে এসব গবাদিপশু তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টদের আশা, গরু পালনের মাধ্যমে উপকারভোগীরা বিকল্প কর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি দুধ উৎপাদন ও বাছুর লালন-পালনের মাধ্যমে পরিবারের আয় বাড়াতে পারবেন তাঁরা।

এ উদ্যোগের ফলে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি হবে। গবাদিপশু পালনকে কাজে লাগিয়ে উপকারভোগীরা ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলেও আশা করা হচ্ছে।

আয়োজনে: উপজেলা সমাজসেবা কার্যালয়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

#ভূরুঙ্গামারী #কুড়িগ্রাম #গরুবিতরণ

চেকপোস্ট

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ভূরুঙ্গামারীতে অসহায়দের মাঝে ১১টি গরু বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ১১টি গাভী ও বকনা গরু বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামের আয়োজনে এ কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগীদের হাতে এসব গবাদিপশু তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টদের আশা, গরু পালনের মাধ্যমে উপকারভোগীরা বিকল্প কর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি দুধ উৎপাদন ও বাছুর লালন-পালনের মাধ্যমে পরিবারের আয় বাড়াতে পারবেন তাঁরা।

এ উদ্যোগের ফলে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি হবে। গবাদিপশু পালনকে কাজে লাগিয়ে উপকারভোগীরা ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলেও আশা করা হচ্ছে।

আয়োজনে: উপজেলা সমাজসেবা কার্যালয়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত