প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
ভূরুঙ্গামারীতে অসহায়দের মাঝে ১১টি গরু বিতরণ
মাহাবুর রহমান,, ভূরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ১১টি গাভী ও বকনা গরু বিতরণ করা হয়েছে।উপজেলা সমাজসেবা কার্যালয়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামের আয়োজনে এ কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগীদের হাতে এসব গবাদিপশু তুলে দেওয়া হয়।সংশ্লিষ্টদের আশা, গরু পালনের মাধ্যমে উপকারভোগীরা বিকল্প কর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি দুধ উৎপাদন ও বাছুর লালন-পালনের মাধ্যমে পরিবারের আয় বাড়াতে পারবেন তাঁরা।এ উদ্যোগের ফলে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি হবে। গবাদিপশু পালনকে কাজে লাগিয়ে উপকারভোগীরা ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলেও আশা করা হচ্ছে।আয়োজনে: উপজেলা সমাজসেবা কার্যালয়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত