কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। অভিযানে জব্দ করা এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন আইন বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানের লক্ষ্য ছিল অবৈধ জাল ব্যবহার বন্ধ করা, দেশীয় মাছের প্রজনন রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ করা।
অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মুহতামিম। তারা জানান, দেশীয় মাছ রক্ষায় অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জেলেদের আইন মেনে বৈধ উপায়ে মাছ আহরণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬