চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০ বোতল নেশাজাতীয় ভারতীয় ‘এসকাফ’ (Eskuf) সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে সদর মডেল থানার পৌর এলাকার রেহাইচর গ্রামে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা ব্রিজ) টোলঘরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
ডিবি পুলিশ জানায়, যুবসমাজসহ সাধারণ মানুষকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্রিজের টোলঘর এলাকায় অবস্থান নেয়।
এ সময় দুই ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের হেফাজত থেকে ৮০ বোতল অবৈধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬