সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গুরুতর আহত আরেকজন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের আতাহার এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশির নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাজ নামে অপর এক যুবক গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হলে আতাহার এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশিরের মৃত্যু হয় এবং তাজ গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

#চাঁপাইনবাবগঞ্জ #সড়ক_দুর্ঘটনা #রাজশাহী_মেডিকেল

চেকপোস্ট

সোমবার, ২০ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের আতাহার এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশির নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাজ নামে অপর এক যুবক গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হলে আতাহার এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশিরের মৃত্যু হয় এবং তাজ গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত