শনিবার, ০৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিভাবকদের অংশগ্রহণের আহ্বান স্বাস্থ্য বিভাগের

খানসামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন, শুরু শিশুদের ক্যাপসুল বিতরণ

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করা হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫নং ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনিমা তারফদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুভ্রত হালদারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সেবাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের সুস্থ বৃদ্ধি ও বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, সরকারের এ জনস্বাস্থ্য কর্মসূচির সফল বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত সচেতনতায় শতভাগ শিশুকে এ সেবার আওতায় আনা সম্ভব।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও অস্থায়ী ক্যাম্পে নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠান শেষে অতিথিরা ক্যাম্পেইনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়িত হবে এবং উপজেলার প্রতিটি যোগ্য শিশু এ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার আওতায় আসবে।

#খানসামা #শিশুস্বাস্থ্য #ভিটামিনএপ্লাস

চেকপোস্ট

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

খানসামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন, শুরু শিশুদের ক্যাপসুল বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করা হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫নং ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনিমা তারফদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুভ্রত হালদারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সেবাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের সুস্থ বৃদ্ধি ও বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, সরকারের এ জনস্বাস্থ্য কর্মসূচির সফল বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত সচেতনতায় শতভাগ শিশুকে এ সেবার আওতায় আনা সম্ভব।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও অস্থায়ী ক্যাম্পে নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠান শেষে অতিথিরা ক্যাম্পেইনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়িত হবে এবং উপজেলার প্রতিটি যোগ্য শিশু এ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার আওতায় আসবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত