সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ফেসবুক পোস্ট নিয়ে উত্তেজনা

কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ, অভিযুক্তকে আটক করেছে পুলিশ

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিক্ষোভ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার পোনা মোল্লাপাড়া গ্রামের জগলুল হায়দার শাহিন (৬০)-এর বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্র জানায়, বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

অভিযোগের বিষয়ে জানতে কয়েকজন ব্যক্তি অভিযুক্তের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানা গেছে।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত জগলুল হায়দার শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়।

কাশিয়ানী থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

#গোপালগঞ্জ #কাশিয়ানী #কাশিয়ানী #গোপালগঞ্জ #ফেসবুক_পোস্ট_বিতর্ক

চেকপোস্ট

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ, অভিযুক্তকে আটক করেছে পুলিশ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিক্ষোভ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার পোনা মোল্লাপাড়া গ্রামের জগলুল হায়দার শাহিন (৬০)-এর বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্র জানায়, বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

অভিযোগের বিষয়ে জানতে কয়েকজন ব্যক্তি অভিযুক্তের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানা গেছে।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত জগলুল হায়দার শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়।

কাশিয়ানী থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত