বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ

সুন্দরবনে ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ ৭ দস্যুর আত্মসমর্পণ

ছবি : চেকপোস্ট

সুন্দরবনে দুর্ধর্ষ বনদস্যু ‘ছোট সুমন বাহিনী’র প্রধান সুমন হাওলাদারসহ ৭ জন সদস্য অস্ত্র ও গুলি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে কোস্ট গার্ড বাংলাদেশ পশ্চিম জোন সদর দপ্তরে তারা ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড তাজা গুলি জমা দেন।

কোস্ট গার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেজবা উল ইসলাম জানান, সুন্দরবনে বনদস্যু দমনে চলমান ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর অংশ হিসেবে এই আত্মসমর্পণ ঘটেছে।

এর আগে চলতি মাসের ১৭ মে তারা অনানুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এবং সেসময় কিছু অস্ত্রও উদ্ধার করা হয়।

আত্মসমর্পণকারী সদস্যরা জানিয়েছেন, অতীতের অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতির কারণে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান এবং আইনি জটিলতা সহজ করার দাবি জানিয়েছেন।

এই ঘটনার মাধ্যমে সুন্দরবনে দস্যু দমনে নতুন করে অগ্রগতি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

#কোস্টগার্ড #সুন্দরবন #বনদস্যু

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সুন্দরবনে ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ ৭ দস্যুর আত্মসমর্পণ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সুন্দরবনে দুর্ধর্ষ বনদস্যু ‘ছোট সুমন বাহিনী’র প্রধান সুমন হাওলাদারসহ ৭ জন সদস্য অস্ত্র ও গুলি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে কোস্ট গার্ড বাংলাদেশ পশ্চিম জোন সদর দপ্তরে তারা ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড তাজা গুলি জমা দেন।

কোস্ট গার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেজবা উল ইসলাম জানান, সুন্দরবনে বনদস্যু দমনে চলমান ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর অংশ হিসেবে এই আত্মসমর্পণ ঘটেছে।

এর আগে চলতি মাসের ১৭ মে তারা অনানুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এবং সেসময় কিছু অস্ত্রও উদ্ধার করা হয়।

আত্মসমর্পণকারী সদস্যরা জানিয়েছেন, অতীতের অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতির কারণে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান এবং আইনি জটিলতা সহজ করার দাবি জানিয়েছেন।

এই ঘটনার মাধ্যমে সুন্দরবনে দস্যু দমনে নতুন করে অগ্রগতি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত