সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার, জিম্মিদশা থেকে উদ্ধার ৪ জেলে।

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, করিম শরীফ বাহিনীর ২ দস্যু আটক

ছবি: সংগৃহীত

সুন্দরবনে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ম্যানগ্রোভ শিল্ড-এ কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে মোংলা কোস্ট গার্ড। এ সময় দস্যুদের জিম্মিতে থাকা ৪ জেলেকেও উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ মে) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতর মোংলায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন।

তিনি জানান, সুন্দরবনের গহিনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ দফার অভিযানে করিম শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনের ঢাংমারী খাল এলাকায় দস্যুদের অবস্থানের গোপন তথ্যের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে আটক দুই দস্যুর কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জিম্মি থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়।

আটকরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার মো. রবিউল শেখ ৩০ ও মোরেলগঞ্জ উপজেলার রাজন শরীফ ২০। কোস্ট গার্ড জানিয়েছে, রাজন শরীফ দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও চলমান রয়েছে।

#সুন্দরবন #কোস্ট_গার্ড #বনদস্যু_আটক

চেকপোস্ট

সোমবার, ১৮ মে ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, করিম শরীফ বাহিনীর ২ দস্যু আটক

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সুন্দরবনে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ম্যানগ্রোভ শিল্ড-এ কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে মোংলা কোস্ট গার্ড। এ সময় দস্যুদের জিম্মিতে থাকা ৪ জেলেকেও উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ মে) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতর মোংলায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন।

তিনি জানান, সুন্দরবনের গহিনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ দফার অভিযানে করিম শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনের ঢাংমারী খাল এলাকায় দস্যুদের অবস্থানের গোপন তথ্যের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে আটক দুই দস্যুর কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জিম্মি থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়।

আটকরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার মো. রবিউল শেখ ৩০ ও মোরেলগঞ্জ উপজেলার রাজন শরীফ ২০। কোস্ট গার্ড জানিয়েছে, রাজন শরীফ দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও চলমান রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত