রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

স্বাস্থ্য

ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষের সমঝোতা

আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: পরিবারপ্রতি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ

ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে যৌথ আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

রোববার (৭ জুন) দুপুরে সুপ্রিম কোর্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইনজীবী শিশির মনির।

তিনি জানান, নিহত ৬ শিশুর প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এরই মধ্যে প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে। পাশাপাশি পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে।

শিশির মনির আরও বলেন, ঘটনার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ নোটিশের জবাব দিতে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টা সময় চেয়েছে।

এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ নিহত শিশুদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদি সহায়তা কর্মসূচি ঘোষণা করে। ঘোষণায় বলা হয়, ভুক্তভোগী পরিবারের সদস্যরা আজীবন আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ওষুধ ব্যতীত সব ধরনের চিকিৎসাসেবা বিনামূল্যে পাবেন।

এ ছাড়া আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়াশোনার সুযোগ এবং যোগ্যতার ভিত্তিতে চাকরির সুবিধাও দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

#শিশু_মৃত্যু #আদ্দ্বীন_হাসপাতাল #ক্ষতিপূরণ_৮০_লাখ

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: পরিবারপ্রতি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে যৌথ আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

রোববার (৭ জুন) দুপুরে সুপ্রিম কোর্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইনজীবী শিশির মনির।

তিনি জানান, নিহত ৬ শিশুর প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এরই মধ্যে প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে। পাশাপাশি পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে।

শিশির মনির আরও বলেন, ঘটনার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ নোটিশের জবাব দিতে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টা সময় চেয়েছে।

এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ নিহত শিশুদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদি সহায়তা কর্মসূচি ঘোষণা করে। ঘোষণায় বলা হয়, ভুক্তভোগী পরিবারের সদস্যরা আজীবন আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ওষুধ ব্যতীত সব ধরনের চিকিৎসাসেবা বিনামূল্যে পাবেন।

এ ছাড়া আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়াশোনার সুযোগ এবং যোগ্যতার ভিত্তিতে চাকরির সুবিধাও দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত