মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

স্বাস্থ্য

হাসপাতালে ভিড় শিশু রোগীদের

হামে শিশুমৃত্যু ৪০০ ছাড়াল, নতুন করে আরও ১১ জনের মৃত্যু

মায়ের কোলে হামে আক্রান্ত অসুস্থ শিশু।

দেশে হাম রোগে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। আগের ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪ জন সরাসরি হামে আক্রান্ত ছিল। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

রোববার ১১ মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে মারা গেছে ৬৫ জন শিশু। সব মিলিয়ে চলতি বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে কিছু হাসপাতালের তথ্য সমন্বয় করার ফলে পূর্বের হিসাব সংশোধন হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য যুক্ত হওয়ায় মৃত্যুর পরিসংখ্যানে পরিবর্তন এসেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ২৭৮ শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

#শিশু_মৃত্যু

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

হামে শিশুমৃত্যু ৪০০ ছাড়াল, নতুন করে আরও ১১ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

দেশে হাম রোগে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। আগের ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪ জন সরাসরি হামে আক্রান্ত ছিল। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

রোববার ১১ মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে মারা গেছে ৬৫ জন শিশু। সব মিলিয়ে চলতি বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে কিছু হাসপাতালের তথ্য সমন্বয় করার ফলে পূর্বের হিসাব সংশোধন হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য যুক্ত হওয়ায় মৃত্যুর পরিসংখ্যানে পরিবর্তন এসেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ২৭৮ শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত